মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার ভোরে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৩ হাজার ৯৯৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা। উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন


