বিজ্ঞাপন

জয়পুরহাটে চাকরি মেলায় ৩২০ তরুণ-তরুণীর কর্মসংস্থান

জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলায় ৩২০ জন তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) শহরের মাদ্রাসা রোডের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’-এর প্রধান কার্যালয় চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ‘রেইজ’ প্রকল্পের কারিগরি সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘এসো’ এই চাকরির মেলার আয়োজন করে। রেইজ প্রকল্পের সহযোগিতায় জেলায় এ পর্যন্ত তিনটি সংস্থা চাকরি মেলার আয়োজন করল।

‘এসো’-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাকসুদুল কবীর এবং জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেইজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। দিনব্যাপী এই মেলায় কয়েকশ চাকরিপ্রার্থী সিভি জমা দেন। তাদের মধ্য থেকে মেলাতেই বেশ কয়েকজনকে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয় এবং একটি বড় অংশকে পরবর্তীতে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন