দেড়শো বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন করা হয়েছে। এতে বকেয়া ও চলতি কর পরিশোধ করলেই মিলবে ১৫ শতাংশ ছাড়। মঙ্গলবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ বিভাগ) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত পৌরসভার সচিব মো: রফিকুল ইসলাম, পৌর মেডিকেল অফিসার একে এম ফরহাদ হুসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম প্রমুখ।
পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, ‘পৌর কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। পৌরবাসীদের দ্রুত কর পরিশোধের আহ্বান জানাই। মেলায় এসে কর পরিশোধ করলেই ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পৌর কর পরিশোধ করলেই মিলছে বিশেষ সম্মাননা। আসুন পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হোন।’
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন
আর/


