বিজ্ঞাপন

ছয় বছর পর প্রশাসনের উচ্ছেদ অভিযানে উদ্ধার এতিমখানার জমি

দীর্ঘ ছয় বছর ধরে অবৈধ দখলে থাকা মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জমি আদালতের নির্দেশে পুনরুদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দখলকৃত জমি উদ্ধার করা হয়। ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলার আদেশ বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ০.৩৫ একর জমির দখল পুনরুদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর অন্তর্ভুক্ত জমিটি দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণের মাধ্যমে অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। উচ্ছেদ অভিযানে জমির ওপর নির্মিত বসতঘর অপসারণ করে দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার বলেন, “আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যা আতঙ্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন