বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জবি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা, বিশৃঙ্খলা ও নাশকতার চক্রান্ত রুখে দিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

আজ (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস ও এর চারপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,”ফ্যাসিবাদী ও খুনি হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর যে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে শুরু হয়েছে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর এই নিষিদ্ধ সংগঠনের কোনো অধিকার নেই এ দেশের মাটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার। প্রতিষ্ঠা বার্ষিকীর নামে যদি তারা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করতে বা কোনো অপতৎপরতা চালাতে চায়, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেবে। আমরা রাজপথে ২৪ ঘণ্টা পাহারায় আছি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন তাঁর বক্তব্যে বলেন,”ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে স্বৈরাচারের কোনো দোসরের ঠাঁই হবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত। তারা যদি কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তবে ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে। আমরা প্রশাসনকেও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি যেন কোনো চিহ্নিত অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা করার সাহস না পায়।”

সমাবেশে জবি ছাত্রদলের অন্যান্য পদধারী শীর্ষ নেতা ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর এবং ফ্যাসিবাদের যেকোনো পুনর্বাসনের চেষ্টাকে রাজপথেই প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে অবস্থান কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন