বিজ্ঞাপন

সীতাকুণ্ডে পিএমকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার উত্তর বাজারে অবস্থিত সংস্থাটির শাখা কার্যালয়ে সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএমকের এরিয়া ম্যানেজার সৈয়দ আলী আহসান।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, আইটি অফিসার জাহিদুল ইসলাম, অ্যাকাউন্টস অফিসার সানজিদা আক্তারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এ ক্যাম্পে চারজন অভিজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সংস্থার সদস্যদের পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবার আওতায় ছিল চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং গাইনি ও স্ত্রী রোগ সংক্রান্ত পরামর্শ। এছাড়া প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রহিমা বেগম জানান, গত বছরও তিনি এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নিয়ে উপকৃত হয়েছেন। এবারও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের খবর পেয়ে সেবা নিতে এসেছেন। এ ধরনের উদ্যোগের জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জনেরও বেশি নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

সেবা গ্রহণকারী ও স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যা আতঙ্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন