বিজ্ঞাপন

অশ্রুসিক্ত বিদায়ে সম্মানিত হলেন সাবেক অধ্যক্ষ জীবুন নিছা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জীবুন নিছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকলে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. রহিচের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কৃষ্ণারানীর দের পরিচালনায় এসময় সিনিয়র শিক্ষক বাবু সুজিত কুমার দত্ত,সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, দশম শ্রেণীর ছাত্র মোঃ নিরব হোসেন,দশম শ্রেনীর ছাত্রী নবনিতা শীল,দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ জীবুন নিছার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা বিস্তারে তাঁর নিষ্ঠা, সততা ও দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আরো বলেন, জীবুন নিছা শুধু একজন সফল অধ্যক্ষই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের একজন অভিভাবক এবং সহকর্মীদের অনুপ্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে জীবুন নিছা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায়ের আবেগে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এই বিদায় অনুষ্ঠান উপস্থিত সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন