বিজ্ঞাপন

রূপগঞ্জে জোরপূর্বক দেয়াল ভাঙ্গার বিচারদাবীতে থানায় অভিযোগের জেরে গাড়ী ভাংচুর, মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিয়ের দুটি প্লটে পাকা বাউন্ডারি ভেঙে ভূমিদস্যুদের বিরুদ্ধে বালির পাইপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, দেয়াল ভাঙ্গার বিচার দাবী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়েরের জেরে সন্ত্রাসী হামলা করে ৪ টি নির্মাণসহায়ক গাড়ী ভাংচুর করে মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। ২৩ জুন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের আনন্দ হাউজিং এলাকায় এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী গুতিয়াবো এলাকার বাসিন্দা গোলজারের ছেলে নাঈম খান (২৫) জানান, একই এলাকার বাসিন্দা মৃত রায়ত আলীর ছেলে জমির দালালখ্যাত মোঃ লতিফ মিয়া (৪৮) সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী রুপগঞ্জ থানাধীন আনন্দ হাউজিংএ ৪ ও ৫ নং প্লটের বাউন্ডারীরতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র লোহার সাবল, রড নিয়ে আনন্দ হাউজিং এর স্বত্ত্ব দখলীয় জমি জোরপুর্বক বালি ফেলে দখল করার চেষ্টা করে৷ এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা খুন জখমের ভয় দেখিয়ে প্রজ্যেক্ট এর ভিতর দিয়ে লোহার পাইপ নিতে ওয়াল ভেঙ্গে দেয়। এ সময় পাইপ লাইন স্থাপন করায় প্রায় দুই লাখ টাকা ও বাউন্ডারি ওয়াল ভেঙে ক্ষতিসাধন করে। এ সময় হাউজিং এর সিকিউরিটি গার্ড ও কতিপয় কর্মকর্তা এগিয়ে এলে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার জেরে একইদিন বিকালে দলবদ্ধভাবে হামলা করে আনন্দ হাউজিংএর মালিকানাধীন ও ঠিকাদারের মালামাল লুট, বেকু,পেলোডারসহ সরঞ্জাম ভাংচুর করে ৫ লাখ টাকার ক্ষতি করে।

এসব বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফ বলেন, গাড়ী ভাংচুরে আমি জড়িত নই। তবে বালির পাইপ বসানো নিয়ে ঝামেলা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে এনসিপি’র বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন