বিজ্ঞাপন

আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

​আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

​গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।

​এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক আলিম উদ্দিন। একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

​পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মূলহোতাকে ধরলো র‍্যাব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন