বিজ্ঞাপন

নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মূলহোতাকে ধরলো র‍্যাব

নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মুন্নাকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত মুন্না নেত্রকোনা জেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন ভোর সোয়া ৫টার দিকে নেত্রকোনা সদর থানার সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ১২ জুন রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা মুন্না তাকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-১৪ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর কোম্পানির আভিযানিক একটি দল নেত্রকোনা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন