বিজ্ঞাপন

আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন করে নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন


বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত করতে বর্তমান সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে।


তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষ দীর্ঘদিন যানজট ও ভোগান্তির শিকার হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পিতভাবে নতুন টার্মিনাল ব্যবস্থাপনা গড়ে তুলছে।


এ সময় তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করা হবে। এছাড়া রাজধানীর সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি এবং কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান প্রমুখ।

পড়ুন- আকাশে ভাসছিল ইরানি ‘জেলিফিশ’ ড্রোন, মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন