বিজ্ঞাপন

৪টি অস্ত্র ছিনতাই মামলার রহস্য উদঘাটন; ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে গত ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল এবং ১৯ জুনের পৃথক ৩ টি ঘটনায় লুন্ঠিত অস্ত্র, কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৩ জুন রাতে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার কালিয়া থানার নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রমজান আলী (৩১), মোঃ সিরাজুল ইসলাম (৩২), এবং ইব্রাহিম শেখ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, চায়নাদের সাথে গানম্যান হিসেবে নিরাপত্তা ডিউটি করার প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিমদের লাইসেন্সকৃত অস্ত্রগুলিসহ চাকুরীতে যোগদানের জন্য ডেকে এনে দুষ্কৃতকারীদের ব্যবহৃত হায়েচ মাইক্রোতে ঢাকার খিলক্ষেত থানা এলাকা হতে তুলে চোখে-মুখে মরিচের গুড়া দিয়ে রূপগঞ্জ থানা এলাকায় ফেলে দিয়ে ভিকটিমদের হেফাজতে থাকা তাদের নিজ নামীয় লাইসেন্সকৃত অস্ত্রগুলি লুট করে নিয়ে যায়। ৪টি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় ৩টি ডাকাতি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ১টি দস্যুতা মামলাসহ মোট ০৪টি মামলা রুজু হয়।

এর আগে ডিএমপির ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ২টি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামীদের ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হায়েচ মাইক্রো, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, মোবাইল ও অস্ত্রের জাল লাইসেন্স তৈরীর সীলমোহরসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের আহবায়ক অনিরুদ্ধ রেজা ও সদস্য সচিব আজাদ আলী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন