দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন – মধ্যপাড়া বাজার এলাকার দুলাল হোসেনের মেয়ে দুলালী (১৩), ছেলে রবি (৯) ও বড় ছেলের স্ত্রী আকলিমা (১৯)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে ওই তিন জন পুকুরে গোসল করতে নামে। পরে একে একে তিনজনই পানিতে ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


