সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় ইউপি সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় এক ইউপি সদস্য সহ চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সাগর আলী শেখের ছেলে আলম শেখ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের নেফাউর মন্ডলের ছেলে রেজাউল করীম ও মোশারফ হোসেনের ছেলে সাকির আলী এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের আবু তাহের আকন্দের ছেলে বাচ্চু মিয়া আকন্দ।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এনামুল করীম শাহীন এই তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।

২০২৩ সালের ৫ মে মাদক বিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ জেলখানা ঘাট এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ আলম শেখকে আট করে পুলিশ।

অপরদিকে, ২০১২ সালের ২২ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী করে পুলিশ। বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ রেজাউল করীম ও সাকির আলীকে গ্রেপ্তার করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

এদিকে, ২০১৫ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামে ইউপি সদস্য বাচ্চু মিয়া আকন্দের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে ইউপি সদস্যর ঘরের সুকেসের মধ্য থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (শাহজাদপুর মার্কেল) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সংবাদের জের: খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ ঘের উচ্ছেদ শুরু, স্বস্তিতে জেলেরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন