নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে আশুরা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে কাঁঠাল বাড়ী গ্রামের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য। প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে খেলার আসর।
লাঠি খেলার আয়োজক কমিটির রেজাউল ইসলাম জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে বসেছে। তাই খেলার ঐতিহ্য ধরে রাখতে আমাদের গ্রামের মানুষ মিলে এই খেলার আয়োজন করি৷
উক্ত খেলায় গ্রামের বিভিন্ন পেশার মানুষ ও একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সাইদুর রহমান বাচ্চু


