বিজ্ঞাপন

দশানী নদীর ভাঙন রোধে অবশেষে জিও ব্যাগ ডাম্পিং শুরু

দীর্ঘদিনের নদীভাঙনের হুমকিতে থাকা জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিনধরা গ্রামের আমতলি বাজার ও আশপাশের এলাকা রক্ষায় অবশেষে দশানী নদীতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ সূচনা হয়েছে। জরুরি প্রকল্পের আওতায় শুরু হওয়া এ কাজ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

শুক্রবার দুপুরে ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর প্রতিনিধি এবং উপজেলা বিএনপির নেতা সামিউল হক লাভলু।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ১২০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে। জরুরি প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইকোবি ৫ হাজার জিও ব্যাগ দশানী নদীতে ডাম্পিং করবে। এর মাধ্যমে ভাঙনকবলিত অংশে নদীতীর সংরক্ষণ এবং আমতলি বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলাম, চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সামিউল হক লাভলু বলেন, “হরিনধরা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দশানী নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। অবশেষে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হওয়ায় স্থানীয়দের জানমাল, বসতভিটা ও আমতলি বাজার রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আমাদের প্রিয় নেতা সুলতান মাহমুদ বাবু এমপি ভবিষ্যতে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় উদ্যোগ নিবেন বলে আমার বিশ্বাস।

স্থানীয় বাসিন্দারা জানান, দশানী নদীর অব্যাহত ভাঙনে আমতলি বাজারসহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। জরুরি ভিত্তিতে শুরু হওয়া এ প্রতিরক্ষা কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভাঙনের ভয়াবহতা অনেকটাই কমে আসবে বলে তাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুরে অপহরণকারী ও মাদক কারবারিসহ আটক ৫ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন