বিজ্ঞাপন

কাশিমপুরে অপহরণকারী ও মাদক কারবারিসহ আটক ৫ জন

‎গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক অভিযানে অপহরণচেষ্টার অভিযোগে দুইজন এবং মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

‎শুক্রবার ২৬ জুন কাশিমপুরে, গোপন সংবাদের ভিত্তিতে ২ নং ওয়ার্ড মোজারমিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল মমিন (২৩)-কে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে ৫ নং ওয়ার্ড শৈলডুবী মেম্বার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিপন মিয়া (৩২) ও মোঃ মোবারক (২৬)-কে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

‎কাশিমপুর ৬ নং ওয়ার্ড নামাবাজার তুরাগ নদীর পাড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগের পর বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে সাবিনা (৩২) ও সাদ্দাম রুবেল (৩০)-কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিরিঞ্জ, সিনসাইপার নামের কিটনাশকের বোতল, চারটি হ্যান্ড গ্লাভস ও একটি কালো মাস্ক উদ্ধার করা হয়।

‎এই বিষয়ে কাশিমপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : জামালপুরে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন