বিজ্ঞাপন

নোয়াখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি বের করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ হয়। সমাবেশে সংগঠনের সভাপতি আব্দুল মোতালেব আপেল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার।

‎এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পলাশ, সংগঠনের সহ-সভাপতি সার্জেন্ট মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ছায়েদ আহমদ মাসুদ, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

‎সভাপতির বক্তব্যে আব্দুল মোতালেব আপেল বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।

‎প্রধান অতিথি শুভ্রত সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার।

‎সমাবেশ শেষে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন