বিজ্ঞাপন

নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক সংস্করণের একটি পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের একটি নমুনা প্রকাশ করেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে— স্বাগতম, ভালো থাকবেন!’ প্রকাশিত নমুনায় পাসপোর্টের একটি পাতায় প্রেসিডেন্টের রেজোলিউট ডেস্কের সামনে ট্রাম্পের প্রতিকৃতি দেখা যায়। পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখা এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে। বিপরীত পাতায় রয়েছে শিল্পী জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্টে ব্যবহৃত ট্রাম্পের প্রতিকৃতি স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে সংরক্ষিত তার সরকারি প্রতিকৃতির ভিত্তিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এটি চলতি বছরের শুরুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত নকশা থেকে ভিন্ন।

পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন মার্কিন পাসপোর্ট।’

এই সর্বশেষ ছবিটি স্মারক পাসপোর্টের আনুষ্ঠানিক নকশা কিনা, জানতে চাওয়া হলে হোয়াইট হাউস প্রশ্নটি স্টেট ডিপার্টমেন্টের দিকে পাঠিয়ে দেয়। সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছে।

চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই সীমিত সংস্করণের স্মারক পাসপোর্টের ঘোষণা দেয়া হয়। তখন জানানো হয়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাসপোর্টটির প্রচ্ছদ ও ভেতরের অংশে বিশেষ শিল্পকর্ম ও উন্নত মানের চিত্র সংযোজন করা হবে।

সে সময় এক কর্মকর্তা জানান, পাসপোর্টটি প্রস্তুত হলে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি নবায়নকারীদের জন্য এটি ডিফল্ট সংস্করণ হিসেবে দেয়া হবে। তবে অনলাইনে আবেদনকারী বা অন্য কেন্দ্র থেকে আবেদনকারীরা বর্তমান নকশার পাসপোর্টই পাবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ভেতরের প্রথম পাতায় ফ্রান্সিস স্কট কি-কে নিয়ে শিল্পী পার্সি মোরানের আঁকা একটি চিত্র রয়েছে, যা ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধের পরের সকালকে তুলে ধরে। ওই যুদ্ধ থেকেই যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের অনুপ্রেরণা আসে এবং পাসপোর্টে সংগীতের কিছু লাইনও মুদ্রিত থাকে।

বিজ্ঞাপন

পড়ুন : ‘মহান বন্ধু’ ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন