বিজ্ঞাপন

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। গনভোটে মানুষ সরাসরি হ্যা ভোটে রায় দিয়েছেন। তিনি বলেন, রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিলেন বলেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। পাশপাশি জামায়াত ও ১১ দলকেও ভোট দিয়েছে। কিন্তু আপনারা সরকার গঠন করেই জুলাই সনদসহ গণভোটের রায়কে এড়িয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ ভাগ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাহলে যে পথে গেছেন শেখ হাসিনা সেইপথে যাবেন তারেক রহমান। তিনি বলেন, ৭০ ভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে তার শান্তিপুর্ণভাবে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। যদি বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়। আর যদি বিএনপি ও তারেক জিয়া পাকিস্তানি স্বৈরশাসক ও ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো জনগণের ভোটাধিকার হরণ করে সেই পথে হাঁটে তাহলে বিএনপি ও তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলম পরওয়ার বলেন, বিএনপি অন্তবর্তী সরকারের সাথে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদে ‘হারিয়েছে। তানা হলে আমারা ১৮০ টি সিট নিয়ে সংসদের যেতাম। কিন্তু নির্বাচনের ফরাফল আমরা মেনে নিযেছি, দেশের রাজনীতিকে স্থিতিশীল করে এবং দেশের রাজনৈতিক সংঘাত্র দূর্নীতি বৈষম্যকে দূর করে নতুন বাংলাদেশ গড়তে। আজ গণভোটের রায় কার্যকর না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। যদি বিএনপি সেই বিপদজনক পথে হাঁটে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করে তাহলে যেপথে গেছে শেখ হাসিনা সেপথে যাবে তারেক জিয়া। ইনশাল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।

এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঞা বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। গণহত্যার ব্যাপারে তাদের কোন কার্যকর পদক্ষেপ নেই। তেল বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মলোশিয়া গিয়ে দেশের জন্যে কি নিয়ে এসেছিন দেশের মানুষকে তা জানাতে পারছেন না।

ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আন্যামা মুহাম্মদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলম পারওয়ার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের স্থানীয় ও অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন- দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন