বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাত দলের সদস্যদের ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

তিনি জানান, শনিবার সকালে হাটিকুমরুল ধোপা কান্দি এলাকায় অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা অফিসার ইনচার্জ (ওসি) সলঙ্গার ব্যবহৃত গাড়িকে বেপরোয়াভাবে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত চক্রের এক সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃত ডাকাত সুরুজের বাড়ী রংপুর জেলায়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

আহত কনস্টেবল রুহুলকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লায়ন ইন্টারন্যাশনালের অনুদানে ফুলতলায় ‘লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টার’ উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন