নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আখাশ্রী নয়া বাড়ি এলাকার ইমাম রাশেদের ছেলে আসাদুল (২৬) এবং রত্নপুর গ্রামের আলহাদ মিয়ার ছেলে লালন মিয়া (২৫)।
শনিবার দুপুরের দিকে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। এরআগে, গতকাল (শুক্রবার) রাতে কাইটাইল বাজার থেকে মদনগামী পাকা রাস্তার ছোট একটি কালভার্টের ওপর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাইটাইল বাজার-মদন সড়কে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় কালভার্টের ওপর অবস্থান করা আসাদুল ও লালনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজই (শনিবার) প্রয়োজনীয় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

