টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক কভার্ড ভ্যান চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল- জামালপুর সড়কের উপজেলার নিজবর্নি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া জান্নাত (১৭) ধনবাড়ির নিজবর্ণি গ্রামের সাইদ বকলের মেয়ে। নিহত ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ধনবাড়ী নিজবর্নি এলাকার রাস্তা পারাপার হচ্ছিলেন সাদিয়া জান্নাত। এ সময় জামালপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী পিকআপ সাদিয়া জান্নাত স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে উল্টে যাওয়া ভ্যান থেকে মালামাল নামিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিকী বলেন, পিকআপটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।


