বিজ্ঞাপন

নেত্রকোনার মদনে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: গ্রেপ্তার ২

নেত্রকোনার মদন উপজেলায় একটি ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফতেপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুরীর ছেলে আজিম আরিয়ান।

রবিবার (২৮ জুন) সকালে তাদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে, গতকাল (শনিবার) রাতে ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে গত ২৪ থেকে ২৬ জুনের মধ্যে চুরির এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে লোকজন ছিলেন না। এই সুযোগে চোরেরা সুকৌশলে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (২৭ জুন) মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মদন থানায় চুরির মামলা দায়ের করেন। বিশাল অঙ্কের চুরির মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপর হয় এবং রাতেই ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে গ্রেপ্তার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, চুরির ঘটনায় মামলা রুজুর পরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

পড়ুন- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন