বিজ্ঞাপন

বোয়ালখালীতে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কধুরখীল চৌধুরী হাট জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি নগরীতে মেকানিক্যাল কাজ শিখতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাবেদের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বৃদ্ধকে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন