বিজ্ঞাপন

সিরাজগঞ্জে গভীর রাতে নারীর বাড়িতে ইমাম আটক, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সিরাজগঞ্জে গভীর রাতে নারীর বাড়িতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে মসজিদের ইমাম আটক।

বিজ্ঞাপন

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ওই নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী শানু বেগমের বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

স্থানীয়রা জানান, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম মো. সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল।

এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, গত দেড় মাস ধরে মুঠোফোনে তাদের যোগাযোগ হয়। যোগাযোগের একপর্যায়ে গত রাতে তিনি ওই বাসায় আসেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে।

শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।

পরে স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে দেওয়া হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ইমাম সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, উভয় পক্ষের সম্মতি ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টির সমাধান করা হয়েছে।

পড়ুন- ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন