বিজ্ঞাপন

খেলা দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা, কেন্দুয়া জোনাল অফিসে হামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচ চলাকালে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। টানা কয়েকদিনের তীব্র লোডশেডিং এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকদের একাংশ স্থানীয় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত কয়েকদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের মাঝে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন গ্রাহক একত্রিত হয়ে জোনাল অফিসে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ করে অফিসের জানালার কাচ ভাঙচুর করেন।

তবে অফিস ভবনের কয়েকটি জানালার গ্লাস ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকলেও আকস্মিক এ হামলায় ঘটনার সময় অফিসে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি বলে জানা গেছে।

এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার ওমর ফারুক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এখনো আইনগত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছি না। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন