বিজ্ঞাপন

খুলনায় আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

খুলনার আলোচিত রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি এবং আশিক গ্রুপের সক্রিয় সদস্য দাবি করে ইমন শরীফ (২৭) ও সজল খানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ জানায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন শরীফ খুলনার লবণচরা থানার মতিয়াখালী এলাকার আবুল বাসারের ছেলে এবং সজল খান একই থানার চানমারী বাজার এলাকার হারুণ অর রশিদের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার দুজন খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। রফিক গাজী (৪০) দক্ষিণ লবণচরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত রফিক গাজীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ইফার নজিরবিহীন অনিয়ম: প্রতিবাদ করায় শিক্ষক নেতাকে মারধর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন