মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১১৪ কেজি মালিকবিহীন বাংলাদেশি ভেষজ উদ্ভিদ অশ্বগন্ধা শিকড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ১১৪ কেজি অশ্বগন্ধা শিকড় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অশ্বগন্ধা শিকড়ের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন:পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন আতঙ্কে এলাকাবাসী
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


