বিজ্ঞাপন

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন আতঙ্কে এলাকাবাসী

বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে পৌর শহরে প্রায় ৫০ ফুট একটি উঁচু তালগাছে বজ্রপাতের পর আগুন ধরে যায়। সোমবার (২৯ জুন) বিকেলে পৃথক দুটি ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক সেলিম মৃধা। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অপরদিকে, একই দিন বিকেল প্রায় ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পনু মোক্তারের বাড়ির সামনের প্রায় ৫০ ফুট একটি উঁচু তালগাছে বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আগুন দ্রুত গাছের মাথা থেকে পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টি, বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও তালগাছে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছি।”

পড়ুন- ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন