বিজ্ঞাপন

জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। ছবিতে জার্মানির সাদা হোম জার্সি ও নীল জিন্স পরে হাসিমুখে পোজ দিলেও ক্যাপশনে ফুটে উঠেছে প্রিয় দলের হারে তার হতাশা ও আবেগ।

পোস্টে তিনি লেখেন, ‘হারো, ভালো খেলে হারো। হারো, বড় দলের কাছে হারো। এভাবেই হতাশ করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকেই জার্মানিকে ভালোবাসি।’

জার্মানির গৌরবময় প্রত্যাবর্তনের আশাও ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা সবসময় অটুট থাকবে। আপাতত বাই বাই।’

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইউরোপের অন্যতম সফল দলটি।

জার্মানির বিদায়ে বিশ্বজুড়ে কোটি সমর্থকের মতোই মন খারাপ হয়েছে অর্চিতা স্পর্শিয়ার। তবুও প্রিয় দলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও আজীবন সমর্থনের অঙ্গীকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও প্রশংসা কুড়িয়েছে।

পড়ুন:অভিনেত্রী নীহা কার প্রেমে পড়েছেন, ছেলে কী সত্যি পাকিস্তানি?

দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন