বিজ্ঞাপন

কালিয়াকৈরের আলুয়া বিলে অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, মাছের পোনা অবমুক্ত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আলুয়া বিলে মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৫০টি রিং জাল, একটি কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৭০০ মিটার।

অভিযান চলাকালে রিং জালে আটকে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা, শামুক, ঝিনুক, কাঁকড়া, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী ও উপকারী জীববৈচিত্র্যের উপাদান পুনরায় বিলে অবমুক্ত করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার। এ সময় কালিয়াকৈর থানা পুলিশ, আলুয়া বিল ব্যবস্থাপনা সংস্থার সদস্য স্থানীয় সচেতন এলাকাবাসী অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী, শোকে স্তব্ধ জনপদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন