বিজ্ঞাপন

সাঁওতাল বিদ্রোহ দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

“অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠিত হোক” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহ্যবাহী সাঁওতাল বিদ্রোহ দিবস।

১৮৫৫ সালের সিধু-কানু, চাঁদ ও ভৈরবের বীরত্বগাথা স্মরণে দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী পার্টি এ আয়োজনের উদ্যোগ নেয়।

দিবসটি উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদিবাসী অধিকার ও ১৮৫ সালের হুল বিদ্রোহের চেতনা তুলে ধরে।

পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির বসিলা স্বপন কিস্কু।

দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রেজিনা হারদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, আদিবাসীদের ভূমি অধিকার এবং সমাজে তাদের সম্মান প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

বক্তারা ১৮৫৫ সালের ব্রিটিশ বিরোধী ও জমিদার-মহাজন শোষণের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন