বিজ্ঞাপন

সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ‘১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ’ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ অধিকার, মর্যাদা ও ন্যায্যতার জন্য এক সাহসী সংগ্রাম। সাঁওতাল বিদ্রোহ আমাদের শিখায় অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। এই দিনটি আমাদের আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে অনুপ্রাণিত করে। সাঁওতাল বিদ্রোহ দিবসে আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রভাত টুডু। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমীন, গবেষক রক্ষাগোলা মডেল ও সিসিবিভিও এর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, শ্রীমতি নিমশ্বরী লাকড়া মহিলা সদস্য, ২নং তেতুলিয়া ইউপি, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহীর সম্পাদক ইলিয়াস সরেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালী পৌরসভার নতুন বাজেট ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন