শিশুদের হামের প্রকোপ শেষ হতে না হতেই আবারো হানা দিচেছ ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় চমক ফুল (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া গ্রামের শাহাদুজ্জামানের স্ত্রী।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, আক্রান্ত বৃদ্ধা গত ২৭ জুন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং মঙ্গলবার (৩০ জুন) রাত সোয়া বারোটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুর পাশাপাশি তিনি কিডনী, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৭ জন ভর্তিসহ হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৩ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ১৩৩ জন হাসপাতালে ভর্তি হন এবং মোট ৫ জনের মৃত্যু হয়।
পড়ুন: হরমুজ ইরানের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’: গালিবাফ
আর/


