শরীয়তপুরের ভেদরগঞ্জে মেডিক্যাল ছুটি নিয়ে স্বামী সঙ্গে বিদেশ(ইতালি) ভ্রমনের সংবাদ প্রকাশের পর সেই সহকারী শিক্ষিকা নাসিমা আক্তারকে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর আগে বিভিন্ন গনমাধ্যমে অনলাইনে এসংক্রান্ত খবর প্রকাশের পর ৩০ জুন উপজেলা শিক্ষা অফিসার আঃ সোবহান মুন্সি স্বাক্ষর করে তাকে কারন দর্শানোর নোটিশ দেন।
কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে,গত ২০ জুন ২০২৬ তারিখে গনমাধ্যমে ভেদরগঞ্জ উপজেলার সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেডিকেল ছুটি নিয়ে স্বামীর সঙ্গে প্রবাসে শিক্ষিকা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আপনি চিকিৎসা ছুটি নিয়ে ইতালিতে স্বামীর কাছে চলে গিয়েছেন। আপনার পক্ষ থেকে উক্ত সংবাদের কোন প্রতিবাদ জানানো হয়নি। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ গমণ চাকুরী বিধির পরিপন্থী। এমতাবস্থায় চিকিৎসা ছুটিকালিন আপনার অবস্থান ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে আপনার মতামতসহ বিস্তারিত ব্যাখ্যা ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট দাখিলের জন্য বলা হলো।
গত ২৭ তারিখে সরেজমিনে, ১৫ নং সত্যপুর স্কুলে গিয়ে দেখা যায় সেই সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার বিদ্যালয়ে উপস্থিত দেখা যায়। জানাযায়,২৭ তারিখ তিনি স্কুলে যোগদান করেন। তবে বিদেশ ভ্রমণের বিষয় সে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। অন্যদিকে অনাপত্তি সনদ বা (NOC) ছাড়া ব্যক্তিগত পাসপোর্টের একটি অনলাইন কপি রিপোর্টারের হাতে এসেছে।
উল্যেখ্য, স্বামীর সঙ্গে দেখা করতে অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া মেডিকেল ছুটির অজুহাতে নাসিমা আক্তার নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা বেশ কয়েক মাস ধরে ইতালিতে আয়েশি জীবনযাপন করছেন। তিনি ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিরত। এতে করে ওই স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। আর এ ভুয়া মেডিকেল ছুটি প্রাপ্তির কাজে সহযোগিতা করছেন তার বোন উপজেলার পূর্ব গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি) পারভীন আক্তার।
জানা গেছে, সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার ২০১০ সালে ২ মার্চ এ স্কুলে যোগদান করেন। এরপর তিনি কয়েক বছর আগেও স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ছুটির আবেদন দিয়ে তিনি ছুটি কাটিয়েছেন। কিন্তু গত ২৯ মার্চ একই উপায়ে তিনি অসুস্থ থাকার কথা বলে মেডিক্যাল ছুটি নেন। এরপর ২৭ এপ্রিল তার বোন পারভীন আক্তার এসে আরও একটি ছুটির আবেদন জমা দিয়ে আরও এক মাসের ছুটি নেন।
তৃতীয়বার একই ব্যক্তি ফের ২৮ মে থেকে ২৬ জুন পর্যন্ত নাসিমা আক্তারের জন্য ছুটির সময় আরও এক মাস বৃদ্ধি করেন। এ পর্যন্ত এসব আবেদনের মাধ্যমে তিনি মোট ৭০ কার্যদিবস ইতালিতে অবস্থান করেন।
পড়ুন : নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


