এই সরকার উন্নয়নমুখী কৃষিবান্ধব সরকার। সাধারণ গ্রাহক ও কৃষকদের সুবিধার্থে ব্যাংকিং খাতকে উন্নতকরণে ভূমিকা রাখবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ত্রিশাল শাখা কর্তৃক ২০২৫-২৬ অর্থ বছরের সার্বিক অগ্রগতি অর্জনে পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা ব্যাংকিং খাতকে আরোও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ময়মনসিংহ বিভাগের বিকেবি মহাব্যবস্থাপক জামিল আহমেদ।
বিকেবি ত্রিশাল শাখার ব্যবস্থাপক আবুল কাওছার আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। সম্মানিত অতিথি বলেন ব্যাংকিং সেক্টরে আধুনিকায়নের ছোঁয়া লাগাতে হবে। প্রচলিত ব্যাংকিং প্রতিস্থাপন করে উদ্ভাবনী ব্যাংকিং এ দৃষ্টি দিতে হবে। কারণ বাংলাদেশের কৃষি সেক্টরে অনেক ধরণের ঝুঁকি আছে। আমাদের কৃষককে নতুন প্রযুক্তির সাথে অভ্যস্থ হতে হবে। এখনকার দিনে শুধুমাত্র ঋণ দান ও আদায়ে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। কৃষকের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বিকেবি, ত্রিশাল শাখার ২০২৫-২৬ অর্থ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ময়মনসিংহ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উমব্য) মাহমুদুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেবি বিভাগীয় নির্বাহী কর্মকর্তা আহম্মদ আমান, বিকেবি উপমহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার রফিকুল ইসলাম, বিকেবি উপমহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ গোলাম তৌহিদ, বিকেবি আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ দস্তগীর মোহাম্মদ জাহিদ রেজভী, ত্রিশাল-ফুলবাড়িয়া সার্কেলের এএসপি এস এম হাসান ইসরাফিল,ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, বিকেবির ত্রিশাল শাখার কর্মকর্তা গ্রাহক, ও সুধীবৃন্দ।বিকেবি ত্রিশাল শাখার ব্যবস্থাপক আবুল কাওছার আকন্দ উপস্থিত সবার সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়ে ব্যাংকিং খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পড়ুন :৪ ফাইন্যান্স কোম্পানিকে ঘুরে দাঁড়াতে ৩ মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক


