বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার (২৮) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাকি আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্য কেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল আটটা থেকে দুপুর আড়াই পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে চারটার দিকে ভাড়া বাসার দ্বিতীয় তলায় পাখার লোহার হুকের সঙ্গে গলায় লায়লনের রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া বলেন, একজন নার্স আত্মহত্যা করেছে। তবে তিনি কেন এমন করলেন, তা এখনো জানা যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হবে।

পড়ুন : ৪ ফাইন্যান্স কোম্পানিকে ঘুরে দাঁড়াতে ৩ মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন