চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশননির্ভর সেলাই এবং গার্মেন্টস মেশিনারির সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষে জ্যাক মেশিনারি এফএম টিমের উদ্যোগে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এআই-এমপাওয়ার্ড স্মার্টলিংক: নেক্সটজেন সিউইং অ্যান্ড অটোমেশন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে পোশাক শিল্পে স্মার্ট ম্যানুফ্যাকচারিং, অটোমেশন এবং এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে জ্যাকের ইউরাস-২ ওভারলক সেলাই মেশিন এবং এআই-চালিত এআইটিইউ সেলাই মেশিনের উদ্বোধন করা হয়। পাশাপাশি পোশাক শিল্পের জন্য অটোমেটেড কাটিং রুম সলিউশন প্রদর্শন করা হয়।
জ্যাক টেকনোলজি কোম্পানি, বাংলাদেশ অঞ্চলের চেয়ারম্যান ডিউক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এফএম টিমের পরিচালক ফজলে মেহরাব সূর্য ইউরাস-২ ওভারলক এবং এআইটিইউ সেলাই মেশিনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে উপস্থাপনা করেন। বুলমারের মার্কেটিং পরিচালক লিও পোশাক শিল্পের জন্য স্বয়ংক্রিয় কাটিং প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করা হয়।
অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তাদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তৈমুর রহমান জ্যাকের সেলাই মেশিন ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। জ্যাক টেকনোলজি কোম্পানির বাংলাদেশ অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কার্টার কোম্পানির কার্যক্রম, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
বায়লা’র সভাপতি ও সায়েম ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্রার হোসাইন সায়েম বাংলাদেশের পোশাক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মোহাম্মদ হাতেম সেলাই প্রযুক্তি ও অটোমেশনের ভবিষ্যৎ প্রবণতা এবং দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পোশাক, টেক্সটাইল ও ব্যবসা খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিদের মধ্যে চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক এবং এশিয়ান অ্যান্ড ড্যাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক এবং ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি ও ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, বেপজিয়ার সহসভাপতি ও ফারকানটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা মঈন উদ্দিন ফারহাদ, বিজিএমইএর সহসভাপতি ও চৌধুরী ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএর পরিচালক ও অ্যালার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফ উল্লাহ, মুনসুর, বিজিএমইএর পরিচালক ও এইচকেসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, বিকেএমইএর পরিচালক ও রিনাউন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আজম এবং বিকেএমইএর পরিচালক ও মুনতাহা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বারেক উপস্থিত থাকবেন। এছাড়া বিজিএমইএ ও বিকেএমইএর অন্যান্য পরিচালকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এ আয়োজনের মাধ্যমে পোশাক শিল্পে এআই, অটোমেশন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্যোক্তা ও শিল্প প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
এদিকে মেশিনারি প্রদর্শনী আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে পোশাক শিল্পের উদ্যোক্তা, পেশাজীবী ও সংশ্লিষ্টরা বিভিন্ন আধুনিক মেশিনারি, অটোমেশন ও প্রযুক্তিগত সমাধান সরেজমিনে দেখার সুযোগ পাবেন।
পড়ুন : দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ


