বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা-র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দিনব্যাপী দুই শিফটে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

এদিন সকাল ৯টায় বালক শাখার শিক্ষার্থীদের জন্য এবং দুপুর আড়াইটায় বালিকা শাখার শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মাদ্রাসার বালক শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইকরামুল হক। এসময় বক্তব্য দেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসা-র সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানীসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তার ও আদর্শবান প্রজন্ম গঠনে হিফয মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পড়ুন : আনসার-ভিডিপির মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন