বিজ্ঞাপন

নওগাঁয় নজরুল বর্ষের উদ্বোধন

সারাদেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় প্রতিভা। সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। তার প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। নজরুলকে শুধু স্মরণ নয়, তার আদর্শ ও দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

পড়ুন : শাহজালালে দুবাই থেকে আসা ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন