বিজ্ঞাপন

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পাঁচ দোকান পুড়ে ক্ষতি ১৫ লাখ

ঢাকার ধামরাই উপজেলার খরারচর বাজারে দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পাঁচটি বাণিজ্যিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে নগদ প্রায় ৫ লাখ টাকাসহ মোট অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খরারচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৯ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ধামরাই উপজেলা ফায়ারসার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বাজারের সেমি-পাকা পাঁচটি বাণিজ্যিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে আজমীর হোসেন ও হাফিজুর রহমানের দোকান রয়েছে। আগুনে নগদ প্রায় ৫ লাখ টাকা ছাড়াও বিপুল পরিমাণ ইলেকট্রনিকস পণ্য ও অন্যান্য মালামাল পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ধামরাই ফায়ার স্টেশনের সাব-অফিসার শামছুল হক মিয়া জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনা প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আরো প্রায় ৩৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে । এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

পড়ুন:রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন