বিজ্ঞাপন

মদনে মাদক, পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার ৫

নেত্রকোনার মদন থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা সদর আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন, আদালতের ওয়ারেন্টভুক্ত একজন এবং পুলিশ আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, মদন থানায় দায়েরকৃত মাদক মামলায় চানগাঁও শাহপুর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে রিদয় মিয়াকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া নেত্রকোনা শিশু আদালতের সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কুলিয়াটি গ্রামের কামাল মিয়ার ছেলে মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ আইনে জাহাঙ্গীরপুর এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে আরিফ (২৪), একই এলাকার আশকিপাড়ার কেন্তু মিয়ার ছেলে রিদয় আহম্মেদ (১৯) এবং নাজিম উদ্দীনের ছেলে পিয়াসকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন:গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন