বিজ্ঞাপন

জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ৩

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপি ও ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার সহ তিনজনকে আটক করেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন হাসানুজ্জামান, মিনাল মিয়া ও হোসাইন সরকার। জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা সহ তিন জনকে আটক করেন। একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

পড়ুন: দেশে জুলাই ও আগস্টে বন্যার আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন