বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগে হট্টগোল

আজ শুক্রবার (৩ জুলাই) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটকেন্দ্রে নামাজের বিরতির সময় কেন্দ্রের ভেতরে লোক রেখে দুই পাশের গেটে তালা দেওয়ার অভিযোগ তুলেছে আরমান-মুক্তি প্যানেল। এ ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরমান-মুক্তি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন করলে সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে নামাজের বিরতি দেওয়া হয়েছে। এটা কেমন নিয়ম? এদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।’

একই অভিযোগ করেন অভিনেতা আবির চৌধুরী। তিনি বলেন, ‘এটি তো ম্যানুয়াল কাউন্টের ভোট। ভেতরে লোক রেখে কেন দরজায় তালা দেওয়া হবে? এ পর্যন্ত যত ভোট পড়েছে, তা আবার গণনা করে নতুন করে ভোটগ্রহণের দাবি জানাই।’

এদিকে কেন্দ্রের ভেতর থেকে বের হওয়া এক নিরাপত্তাকর্মী বলেন, ‘আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে সেটা আমরা বুঝতে পারিনি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু। তিনি বলেন, ‘এ ধরনের কিছু ঘটার সুযোগই নেই। প্রজেক্টরের মাধ্যমে ভেতরের সব কার্যক্রম দেখা যাচ্ছে।’

এদিকে দুপুর ১টায় নামাজের এক ঘণ্টা বিরতি পর্যন্ত ১০২টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

পড়ুন : যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে ইতিহাস গড়লেন শাহরুখ খান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন