বিজ্ঞাপন

কলমাকান্দায় খাস জমি দখল ও উন্নয়নকাজে বাধা: যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি খাস জমিতে পানি নিষ্কাশনের নালা নির্মাণে বাধা দেওয়া এবং জমি দখলের অভিযোগে মো. আনোয়ার হোসেন ওরফে কালা (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) উপজেলার পোগলা ইউনিয়নের পলাশহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন পোগলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন ওই এলাকার সরকারি হালট (খাস জমি) অবৈধভাবে দখল করে রেখেছেন। এর ফলে কৃষিজমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছিল না। পানি চলাচলের পথ বন্ধ থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আসছিল।

কৃষকদের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘবে সম্প্রতি সরকারি উদ্যোগে ওই খাস জমিতে পানি নিষ্কাশন নালা নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগ ওঠে, কাজ শুরু হলে আনোয়ার হোসেন তাতে সরাসরি বাধা প্রদান করেন। এছাড়া, সরকারি জমি দখল অব্যাহত রাখা এবং বয়স্ক এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, ‍“সরকারি কাজে বাধা ও জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, সরকারি উন্নয়নকাজে বাধা প্রদানকারী এবং দখলদারের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ওই সরকারি খাস জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করে কৃষকদের স্বার্থে দ্রুত নালা নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন