মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই বিএনপি সরকার ও আমরা নদী ভাঙ্গন রোদে সোচ্চার আছি আমরা নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে আছি,আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব জায়গায় ইমারজেন্সি জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করতে পারি। শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রোধে জরুরী তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাধ নির্মাণ করে এই ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ করে আপনাদেরকে কিভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকার নদী এবং খাল এবং নদীর পাড়ের মানুষদের নিয়ে আমাদের যতগুলো নির্বাচনী আসন আছে ম্যাক্সিমাম এমপি মহাদয়েরা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সোচ্চার আপনাদের ভালো রাখার জন্য।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার,যুবদল নেতা মামুন শিকদার,কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২


