দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলার ৩০ জন এবং ফুলবাড়ী উপজেলার ৯ জনসহ মোট ৩৯ জন উপকারভোগীর মধ্যে এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের আর্থিক সহায়তা কর্মসূচি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
পড়ুন : জীবননগরে ২৩১ বোতল ভারতীয় মাদক ‘স্ক্যাপ’ উদ্ধার, গ্রেফতার ২


