নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চাঞ্চল্যকর অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : সীতাকুণ্ডে জেলে পরিবারের গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, চুরি ও ভিডিও প্রকাশের হুমকি


