বিজ্ঞাপন

বর্তমান বাজেটের মাধ্যমে কৃষি ও বৃক্ষে সবুজ বিপ্লব ঘটবে : এমপি খায়রুল কবির খোকন

নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সরকার চলতি অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে, তার মাধ্যমে কৃষি ও বৃক্ষ খাতে সবুজ বিপ্লব ঘটবে।

তিনি শুক্রবার (৩ জুলাই) বিকেলে কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘পার্টনার কংগ্রেস’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নরসিংদী সদর উপজেলার অমৃত সাগর অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী সদর উপজেলার উদ্যোগে এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় ‘Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং পুষ্টিমান নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নরসিংদী সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক।

সমাবেশে বক্তারা টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ যুবসমাজকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া ও গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মহাসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দীকুর রহমান নাহিদসহ স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক ও কৃষি উদ্যোক্তা।

বিজ্ঞাপন

পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর দাফন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন